Books / Ubuntu for All
সবার জন্য উবুন্টু — Ubuntu for All

সবার জন্য উবুন্টু

Ubuntu for All

by নাসির খান সৈকত (Nasir Khan Saikat)

2019 Bangla Linux / Open Source

বাংলাভাষী কম্পিউটার ব্যবহারকারীদের কথা ভেবে লেখা উবুন্টু লিনাক্সের উপর একটি পূর্ণাঙ্গ গাইড। উবুন্টু ইনস্টল করা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার, কমান্ড লাইন এবং ওপেন সোর্সের দর্শন পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Order Now on Rokomari

বইয়ের পরিচয়

উবুন্টু একটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম, যা গত এক দশকে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এই বইটি লেখা হয়েছে একেবারে নতুন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে।

নতুন উবুন্টু ইনস্টল করা, সাধারণ কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা, কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের সেটিংস পরিবর্তন করা, অথবা নিজের পছন্দমতো কাস্টমাইজ করাসহ আরো নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে।

Topics Covered

Ubuntu Installation
Desktop Environment
Software Management
Command Line Basics
Open Source Philosophy
System Configuration
Programming Tools
Network & Security

ভূমিকা (Foreword)

"উবুন্টুর ওপর এরকম একটি সহজ-সরল বাংলা বই লেখার জন্য লেখককে আমি অভিনন্দন জানাই। আশা করি, এটি উবুন্টুর জনপ্রিয়তা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।"

— তামিম শাহরিয়ার সুবিন, জানুয়ারী ২০১৯, সিঙ্গাপুর

লেখকের কথা

উবুন্টু অপারেটিং সিস্টেমটি মাত্রই ব্যবহার শুরু করেছেন অথবা অল্প কিছুদিন ধরে ব্যবহার করছেন – এমন ব্যবহারকারীদের যেসব সাধারণ বিষয় জানা থাকা প্রয়োজন, যেমন – উবুন্টু ইনস্টল করা, দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচিতি, কমান্ড ব্যবহারসহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে বইটিতে আলোচনা করা হয়েছে।

উবুন্টু ফ্রি ও ওপেনসোর্স সফটওয়্যার। এখানে সফটওয়্যারের সঙ্গে সঙ্গে সোর্সকোড পাওয়ার স্বাধীনতা, নিজের ইচ্ছেমতো সোর্সকোড পরিবর্তনের স্বাধীনতা ও সফটওয়্যারটি অন্য কাউকে দেওয়ার স্বাধীনতা থাকে।

Get the Book

Available on Rokomari.com — Bangladesh's largest online bookstore.

Order on Rokomari